রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করার ঘটনায় আটক ৩

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করার ঘটনায় আটক ৩

টিউবওয়েল চুরির অভিযোগে গ্রাম্য সালিশে মো. রাকিব (২৪) নামে এক যুবকের  চুল কেটে ন্যাড়া ও জুতাপেটা করেছে এলাকার কতিপয় বিচারক। এ ঘটনায় বিচারকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও পরে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। 

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দোহর ফতেহপুর গ্রামে। ভুক্তভোগী রাকিব স্থানীয় মৃত খোরশেদ আলমের ছেলে এবং পেশায়  অটোরিকশা চালক।

স্থানীয়রা জানায়, গত ২২  ফেব্রুয়ারি,রবিবার  দিবাগত রাতে ফতেপুর গ্রামের হারুনের বাড়ি থেকে একটি টিউবওয়েলের মাথা চুরি হয়। পরে বাগুলি নামক স্থানের  মান্নানের দোকানের মোড় এলাকা থেকে মানিক ও জহিরুল নামক দুই ব্যক্তির  কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার  দুপুর আড়াইটার দিকে স্থানীয় আ. লতিফ ভান্ডারী, দ্বীন ইসলাম (মেম্বার), রতনসহ কয়েকজন রাকিবকে তার বাড়ি থেকে ডেকে ফতেপুর স্কুল মাঠে আয়োজিত এক সালিশে নিয়ে যান। সেখানে টিউবওয়েল চুরির অভিযোগে তাকে দায়ী করা হলে রাকিব অভিযোগ অস্বীকার করেন। এতে উপস্থিত কয়েকজন ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে সালিশে উপস্থিত দ্বীন ইসলাম মেম্বারের নির্দেশে সেরন বেপারী নামে এক ব্যক্তি রাকিবকে ৫০টি জুতাপেটা করেন। পরে লতিফ ভান্ডারীর নির্দেশে রতন নামের আরেক ব্যক্তি মেশিন দিয়ে তার মাথার চুল কেটে অর্ধন্যাড়া করে দেন। 

এ ঘটনায়  বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে  স্থানীয় আ. লতিফ ভান্ডারী,  ইউনিয়ন সদস্য দ্বীন ইসলাম, রতনসহ বেশ কয়েক জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রাকিব। 

রাকিবের মামলার  উপর ভিত্তি করে  ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সিংগাইর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের আওলাদ হোসেন (৫০), আরিফ (৩০) ও আনেছ (৪৫) আটক করেছেন। 

থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, চুরির অভিযোগ তদন্তসাপেক্ষ বিষয়।  সালিশে তার মাথার চুল কেটে জুতা দিয়ে মারধরের ঘটনা প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হক বলেন, সে আগে যা-ই করে থাকুক, সেটি আগের বিষয়। বর্তমানে সে মামলা করেছে, আর এ মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.