বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জিয়ানগর নাম পুনর্বহাল হওয়ায় বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম

জিয়ানগর নাম পুনর্বহাল হওয়ায় বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম জিয়ানগর পুনর্বহাল হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর নেতৃত্বে উপজেলা পরিষদ মোড় থেকে একটি  আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে জিয়ানগর বাজারে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা যুবদলে সদস্য এস কে আল আমিন প্রমুখ।  

২০ জানুয়ারী-২০২৫ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৯তম বৈঠকে ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে 'জিয়ানগর উপজেলা' হিসেনে নামকরনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৬ এর ২৪ ফেব্রুয়ারী উল্লেখিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে 'জিয়ানগর উপজেলা' হিসেনে নামকরন করা হয়। শুধু গেজেট প্রকাশিত হওয়া বাকি রয়েছে।  

উল্লেখ্য, ২০১৭ সালের ৯ জানুয়ারী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৩তম সভায় পিরোজপুরের ৭ম উপজেলা জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা হিসেবে নাম করনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়, এবং পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা) এর জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে 'ইন্দুরকানী উপজেলা' নামকরণ করা হয়।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.