সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এইচডিটি ও বাবুই সামাজিক সংস্থা। মঙ্গলবার (১৪ রমজান) বিকেলে পিরোজপুরের এপেক্স ক্লাব মিলনায়তন এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন এইচডিটি’র অর্থায়নে এবং বাবুই উন্নয়ন সংস্থার আয়োজন করা হয়। বাবুই উন্নয়ন সংস্থার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ইকবাল কবির।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল কবির বলেন, প্রতিবছর এ দুটি সংস্থা এ ধরনের মানবিক আয়োজন করে থাকে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং তিনি সবসময় এ ধরনের আয়োজনে পাশে থাকার চেষ্টা করেন। তিনি আরও বলেন, সমাজের সবার উচিত এমন সামাজিক ও মানবিক কার্যক্রমে এগিয়ে আসা।
ইফতার অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত একশত শিশু, সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতি রমজানেই তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। শুধু ইফতার আয়োজন নয়, রমজানজুড়ে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সারা বছরই অসহায় মানুষের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।
ইফতারে অংশ নেওয়া কয়েকজন শিশু জানায়, “রমজান মাসে আমরা সবসময় ভালো ইফতার করতে পারি না। আজকের ইফতার খেয়ে খুব ভালো লেগেছে। বই পেয়ে আমরা অনেক খুশি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









