রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়ায় চেয়ারম্যান হিসেবে আলিম মুন্সিকে দেখতে চায় এলাকাবাসী

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১০:১১ এএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ১০:১১ এএম

কাঁঠালিয়ায় চেয়ারম্যান হিসেবে আলিম মুন্সিকে দেখতে চায় এলাকাবাসী

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি কে ৪নং কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে।

ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সদর ইউনিয়নের সাধারণ মানুষ, বিশেষ করে মো. আলিমুল ইসলাম আলিম মুন্সির পক্ষে মতামত জানাচ্ছেন এবং বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ারও আহ্বান জানাচ্ছেন তারা।

দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জরিত শুধু তাই নয় সামাজিক কর্মকাণ্ডে সাথেও সক্রিয় থেকে এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

২০২৪ সালের সংকটময় সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি কাঁঠালিয়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হন। কাঁঠালিয়া উপজেলায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের অগ্রভাগে নেতৃত্বে দেন মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি।

কাঁঠালিয়ায় বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন বলে স্থানীয় ভোটারদের ভাষ্য। অনেকেই মনে করেন, পাঁচ আগষ্টের পর সনাতনী সম্প্রদায়ের লোকজন যখন অসহায়ত্ব বোধ করছেন তখন ওই সময় তিনি তার নেতৃত্বের সক্ষমতা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে উল্লেখ করা হচ্ছে সদর ইউনিয়ন পরিষদের একজন গ্রহণযোগ্য প্রতিনিধির প্রয়োজন রয়েছে। এ প্রেক্ষাপটে অনেকেই মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি উপযুক্ত প্রতিনিধি  হিসেবে দেখছেন।

পোস্ট ও মন্তব্যগুলোতে আরও বলা হচ্ছে, রাষ্ট্রক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছেন এবং এবং ঝালকাঠি-১ আসনে এমপি হিসেবে রফিকুল ইসলাম জামাল দায়িত্ব গ্রহণ করেছেন, তাঁর কাছে সদর ইউনিয়নের সাধারণ ভোটারদের পক্ষ থেকে এ দাবি জানানো হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি চেয়ারম্যান প্রার্থী সম্পূর্ণভাবে দলীয় সিদ্ধান্তের বিষয় হলেও সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সাধারণ ভোটারদের যে জনমত তৈরি হয়েছে, তা রাজনৈতিকভাবে গুরুত্ব পাওয়ার দাবি রাখে। বিশেষ করে সাধারণ ভোটারদের সক্রিয় সমর্থন এই আলোচনাকে আরও জোরালো করেছে।

সব মিলিয়ে, কাঁঠালিয়া সদর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এখন এক সুস্পষ্ট দাবি উচ্চারিত হচ্ছে এই জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাঁঠালিয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সিকে  চেয়ারম্যান প্রার্থী করা হোক।

এছাড়াও হারানো ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার স্বৈরশাসকের হাত থেকে দেশমুক্তের আন্দোলনে রাজপথে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি।তার হাত ধরেই আন্দোলন সংগ্রামে কাঁঠালিয়া উপজেলা বিএনপির কর্মীরা ছিল সরব।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাঁঠালিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি বলেন, দলীয় কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার কারনে কারণে অনেক হামলা মামলা ও ক্ষয় ক্ষতি’র স্বীকার হয়েছি। জেল জুলুম হামলা মামলার স্বীকার হয়েছি। একাধিক বার জেল খেটেছি শুধু মাত্র বিএনপির রাজনীতি করার কারনে। 

তাই দলের কাছে কিছুই চাওয়ার নেই এবারের স্থানীয় নির্বাচনে সদর ইউনিয়নের আপামর জনতা আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছে। আমিও চাই দল আমাকে মূল্যায়ন করুক।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.