বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা ও দোকানে মূল্যতালিকা না টাঙানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) নগরের কাজির দেউরী ও ব্যাটারী গলি এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর কারখানায় ইফতার সামগ্রী তৈরি, ইফতারে কেওড়াজল ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার দায়ে কাজির দেউরী শপিং ব্যাগকে ৫০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ব্যাটারী গলির ডক্টরস ফার্মেসীকে ৫ হাজার টাকা ও মূল্যতালিকা না টাঙানোর দায়ে নুর হোসেন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

জাহাঙ্গীর/চট্টগ্রাম/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.