ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া নৈকাঠী এলাকায় একটি বসতঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সাতুরিয়া নৈকাঠী এলাকার টলার চালক দুলাল আকনের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। ওই সময় ঘরের ভেতরে দুলাল আকন ও তার দুই ছেলে-মেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে চোরেরা ঘরের পেছনের অংশে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ১২ হাজার টাকা এবং আড়াই ভরি ওজনের একটি সোনার চুড়ি নিয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









