শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তাড়াশে শতাধিক দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালো ‘ডানা ইলেক্ট্রনিক্স’

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম

তাড়াশে শতাধিক দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালো ‘ডানা ইলেক্ট্রনিক্স’

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জের তাড়াশে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ডানা ইলেক্ট্রনিক্স।

‎বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার দিঘিসগুনা বালিকা বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ডানা ইলেক্ট্রনিক্সের পরিচালক মির্জা ফারুক আহমেদ উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে ঈদ উপহার ও নগদ টাকা তুলে দেন।

‎উপহার সামগ্রী বিতরণকালে মির্জা ফারুক আহমেদ বলেন, "সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি সাধারণ মানুষের ঈদের আনন্দকে কিছুটা বাড়িয়ে দেয়, তবেই আমাদের সার্থকতা।"

‎অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী পরিবারগুলো।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.