বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বোরো মৌসুমে তীব্র ডিজেল সংকট, দুশ্চিন্তায় কৃষকরা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

বোরো মৌসুমে তীব্র ডিজেল সংকট, দুশ্চিন্তায় কৃষকরা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তীব্র ডিজেল সংকট দেখা দিয়েছে। সেচের জন্য ডিজেলচালিত পাম্পের ওপর নির্ভরশীল কৃষকেরা পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে ইরি-বোরো ধানের ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে উপজেলার হাজার হাজার কৃষকের।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বোরো ধানের জমিতে এ সময় নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু কয়েকদিন ধরে স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় অনেক কৃষক প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি পাচ্ছেন না। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিজেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।

বিষ্ণুকাঠি এলাকার কৃষক আলী মোহাম্মদ বলেন, সেচ দিতে না পারলে ধানের চারা দ্রুত শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এতে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক কৃষক আবার বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, যা তাদের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।

নেছারাবাদ উপজেলার কৃষক হাসেম আলী বলেন, বোরো ধান আমাদের প্রধান ফসল। এই সময়ে সেচ বন্ধ হয়ে গেলে পুরো ফসলই ঝুঁকির মধ্যে পড়ে। কিন্তু ডিজেল সংকটের কারণে আমরা ঠিকমতো পাম্প চালাতে পারছি না। দ্রুত এ সংকট নিরসন না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, কিছু এলাকায় ডিজেল সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিয়েছে বলে কৃষকদের কাছ থেকে জানা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পিরোজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, ডিজেল সংকটে কৃষকদের ভোগান্তি হচ্ছে। এটি অচিরেই সমাধানের চেষ্টা চলছে। কৃষকদের বোরো আবাদ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।

এদিকে দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করে সেচ কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।

আশীষ/পিরোজপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.