মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র-ইরান আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবারো আলোচনা বসতে পারে। খবর বিবিসির।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ সম্ভাবনার কথা জানান।
ট্রাম্প বলেন, “আগামী দুই দিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে এবং আমরা সেখানে (পাকিস্তানে) যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।”
গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ অন্যদের মধ্যেএকটি বৈঠকের পর এই মন্তব্য আসলো। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।
এদিকে, আজ মঙ্গলবার সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তার আদান-প্রদান হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে কোনো চুক্তির বিষয়ে তাদের কাছে ‘কোনো তথ্য নেই’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









