বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল যুবক ও কৃষকের

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম

আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল যুবক ও কৃষকের

নেত্রকোনা জেলার দুই উপজেলায় বজ্রপাতে দুই স্থানে প্রাণ গেল যুবক ও এক কৃষকের।কাল বৈশাখী আসার আগেই বজ্রপাতে নিহতের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী ও পাহাড়ি অঞ্চল দুর্গাপুর উপজেলায় বৃষ্টি চলাকালে নিহতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন,খালিয়াজুরী উপজেলার কৃষক সুধীর দাস (৪৩) এবং দুর্গাপুর উপজেলার যুবক রাজমিস্ত্রি আকাশ মিয়া (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,শুক্রবার দুপুরে খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বাজন্তি হাওরে জমিতে সেচ দিচ্ছিলেন কৃষক সুধীর দাস। হঠাৎ বৃষ্টি চলাকালে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে জমিতে লুটিয়ে পড়েন। কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নিহত সুধীর দাস চাকুয়া গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে।

অন্যদিকে, জেলার পাহাড়ি অঞ্চল দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আকাশ মিয়া নামে এক যুবক। সকালে প্রয়োজনে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পথিমধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর তাকে একটি ধানক্ষেতের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

এলাকার লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। নিহত আকাশ ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

জানতে চাইলে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দীন ও দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.