বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ আসর তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সারওয়ার হোসেন লিটন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম।
ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি এবং দলের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









