শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৌদির সাথে মিল রেখে সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

সৌদির সাথে মিল রেখে সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৩টি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি।

ঈদের জামাতের ইমাম হাফেজ ওমর ফারুক বলেন, ‘কোনো দেশকে ফলো করে নয়, সহি হাদিস মেনে আজ ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এই নিয়মে গত ১০ বছর যাবত ঈদ উদযাপন করছি।’

গিরদান মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দিন বলেন, ‘আমরা গিরদান মসজিদ নির্মাণের পর থেকে এই মসজিদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদের নামাজ আদায় করছি। যেহেতু আল্লাহ তায়ালা পৃথিবীতে একটি চাঁদ ও একটি সূর্য সৃষ্টি করেছেন তাই আমরা বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সে অনুযায়ী ঈদ উদযাপন করে থাকি।’

এ ছাড়া উপজেলার সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিমপাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড় বাড়ি, পূর্ব গজারিয়াপাড়া, বারদী ইউনিয়নে চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নে আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া, শামপুর কলতাপাড়া গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

মোবারক/সোনারগাঁ/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.