রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাটগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

পাটগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গ্রেপ্তার ৪

লালমনিরহাটের পাটগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এ ঘটনায় রাতেই ৫ জনকে আটক করে পুলিশ। 

সোমবার (২৩ মার্চ) উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট বাজারে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রওশন আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদেকুল, যুবদলের প্রচার সম্পাদক বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুল ইসলাম, ভ্যান চালক আরিফ হোসেনসহ আরো ২ জন। গুরুতর আহত রওশন ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

স্হানীয় ও দলীয় সূত্রে জানা যায় গত ২১ মার্চ, পাটগ্রাম ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক বেলাল হোসেন এর সাথে জামায়াতের সাকিব হোসেনের এর মধ্যে বিগত কিছু দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে স্হানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়। 

২২ মার্চ রাত ৯ টার দিকে বেলাল হোসেন কালিরহাট বাজারে স্হানীয় স্টেশনারি অবস্হানকালে সাকিব দলবদ্ধভাবে রড, হকিস্টিক দিয়ে আক্রমণ চালায়। এতে উভয়পক্ষের মধ্যে তা সংঘর্ষে রুপ নেয়। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল বলেন, পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় স্হানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রতিবাদ জানালে জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্রসহ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে চারজন গুরুত্বর আহত হয় এবং ২ জনকে রংপুর মেডিকেল উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এই জামায়াত ও তাদের অঙ্গসংগঠন ছাত্র শিবিরের মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার যে চেষ্টা তা দেশ ও জাতীর কল্যাণে রুখে দেয়ার আহবান জানান। 

কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, আগে বিএনপির কিছু নেতাকর্মী কালিরহাট বাজারে আমাদের কর্মীদের উপর হামলা চালায়, এতে আহত অনেকে পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয় এ মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং রাতেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন এবং এ ঘটনার সাথে যারা জড়িত বা জড়িত থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.