জ্বালানী তেল পরিবহনের সময় রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে হয়রানীর প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সকল কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
এ কর্মসূচিতে একাত্বতা ঘোষনা করেন পেট্রোল পাম্প মালিক সমিতি ছাড়াও সংশ্লিষ্টরা।
জানা গেছে, গতকাল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর। যমুনা কোম্পানী থেকে জ্বালানী তেল নিয়ে নীলফামারীর যাচ্ছিলো। পথিমধ্যে তেলবাহী লরীর যান্ত্রিকত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। এসময় তারা গাড়ীর কেবিন খুলে কাজ করছিলো।
এসময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। সেই সাথে তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্ম বিরতি চলছে।
এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিককদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে বদলী করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









