বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহ থেকে পাংশার পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

ঝিনাইদহ থেকে পাংশার পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

জানা যায়, রবিবার (২৯ মার্চ) ভোরে পাংশা মডেল থানার এসআই মোঃ নাসিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইদহ র‌্যাবের সহায়তায় ঝিনাইদহ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮ (১)/৮ (২)/৮ (৩)/৮ (৭) ধারার মামলা নং-০২ এর এজাহারভুক্ত আসামি মোঃ রতন (২৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রতন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের মোঃ আসাদুলের ছেলে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.