বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক বিকাশ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক বিকাশ

‎মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা বকস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিকাশ দাশ।

রবিবার (২৯ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ১৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি কাজ করবে বলে জানা গেছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন। এছাড়া জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত এই কমিটি রাজনগর উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তুলবে এবং সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.