বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিংগাইরে ইট ভাটায় অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

সিংগাইরে ইট ভাটায় অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে ইট উৎপাদনের অভিযোগে সাতটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

 (৩০ মার্চ) সোমবার  উপজেলার বিভিন্ন ইটভাটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়।

এ সময়  কৃষিজমির উর্বর উপরিভাগের (টপ সয়েল) মাটি কেটে ইট তৈরির অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট ভাটা গুলোকে জরিমানার আওতায় আনা হয়।
উপজেলার  বেরুন্ডি গ্রামের কে.এফ. সি ব্রিকস  ৪ লাখ টাকা,  খোলাপারার মেসার্স সোহানা ব্রিকস  ৪ লাখ টাকা,গারাদিয়ার মেসার্স এ এ বি অ্যান্ড কোং  ৩ লাখ ৫০ হাজার টাকা, গোবিন্দল এলাকার মেসার্স জে বি সি ব্রিকস  ২ লাখ টাকা, রামকান্তপুরের মেসার্স কে বি সি ব্রিকস-১ এবং ২ কে ৩ লাখ টাকা এবং মেসার্স এম আর এম ব্রিকস  ২ লাখ ৫০ হাজার টাকা সহ সাতটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন  পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. মোজাফফর খান।

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দৈনিক এদিন'কে জানায়-কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি এবং এটি দেশের খাদ্যনিরাপত্তার জন্য বড় হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখলে পরিবেশ ধ্বংস রোধে ইতিবাচক প্রভাব পড়বে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-৪ ও জেলা পুলিশের সদস্যরা সহায়তা প্রদান করেন।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.