বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নগদ টাকাসহ স্বর্নালংকার লুট

বুড়িমারী স্থলবন্দর এলাকায় দিনে দুপুরে বাসায় ও মসজিদে চুরি

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ এএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ এএম

বুড়িমারী স্থলবন্দর এলাকায় দিনে দুপুরে বাসায় ও মসজিদে চুরি

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকা সংলগ্ন বুড়ি হোটেল এর প্রোপাইটর মামুন এর বাসা ও জিরোপয়েন্ট জামে মসজিদে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। 

চোরচক্র বাসার দরজা ভেঙে স্বর্নালংকার, নগদ টাকা, আলমিরাতে থাকা কাপড়সহ ইলেকট্রনিক সামগ্রী এবং জিরোপয়েন্ট জামে মসজিদের ওযু করার ২২ টি ট্যাপ কল লুট করে নিয়ে গেছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে দুপুর ২ টা থেকে ৫ টা কোন এক সময় চুরির ঘটনাটি সংঘটিত হয়। 

ভুক্তভোগী পরিবারের সাজ্জাদ শাওন বলেন, বাড়ির সব কিছুই চুরি হয়েছে। সোনা-গয়না, টাকা কাপড়-চোপড় সব কিছুই নিয়ে গেছে চোরের দল। বাসায় থাকা সাড়ে তিন ভরি স্বর্ন, নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ ঘরের আসবাপত্র। এতে আনুমানিক প্রায় ১২ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। এ বিষয় এ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

স্হানীয়দের অভিযোগ, একের পর এক আমাদের এলাকায় চুরির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটলেও দৃশ্যমান কোন পদক্ষেপ না থাকায় পুরো এলাকায় চুরির আতঙ্ক বিরাজ করছে। 

দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় টহল বাড়ানো জরুরি বলে মনে করছেন স্হানীয়রা। 

ইউপি সদস্য খায়রুজ্জামান রিয়াদ বলেন, চুরির ঘটনা জানতে পারছি। এ বিষয় চোরদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

বুড়িমারী স্থলবন্দর এলাকায় দিনে দুপুরে বাসায় ও মসজিদে চুরি | The Daily Adin