বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে ২০টি হারানো মোবাইল উদ্ধার

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

পিরোজপুরে ২০টি হারানো মোবাইল উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের তথ্য-প্রযুক্তি নির্ভর অভিযানে ২০টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বিকাশের ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা তথ্য-প্রযুক্তির সহায়তায় এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।

থানা ভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে পিরোজপুর সদর থানা থেকে ৪টি, ইন্দুরকানী থানা থেকে ১টি, মঠবাড়িয়া থানা থেকে ৫টি, নাজিরপুর থানা থেকে ৫টি, নেছারাবাদ থানা থেকে ৩টি, ভান্ডারিয়া থানা থেকে ১টি এবং কাউখালী থানা থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, পিরোজপুর সদর থানায় দায়েরকৃত বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির ভিত্তিতে মোট ২০ হাজার টাকা (১৫ হাজার ও ৫ হাজার টাকা) উদ্ধার করা হয়েছে।

হারানো মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ জানায়, এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.