ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন যাত্রীকে ইভটিজিং করার অভিযোগে মো. জনি মিয়া (৩০) নামে একজন যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রকাশ্যে ইভটিজিংয়ের সময় রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাকে আটক করে।
কারাদণ্ড প্রাপ্ত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার হোসেন মিয়ার ছেলে। তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার বিকেলে ওই যুবক স্টেশনে এক নারী যাত্রীকে ইভটিজিং করে। ওই যাত্রীর প্রতি অশ্লীল অঙ্গভঙ্গিসহ গায়ে হাত দেয়। তখন স্টেশনে দায়িত্বরতরা তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









