জাতীয় দলের জার্সিকে কয়েকদিন আগেই বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পর থেকেই ফুটবলের বাইরে বিভিন্ন দিকে মন দেওয়া শুরু করেছেন তিনি।
কিছুদিন আগে সিনেমা তৈরির কাজে হাত লাগিয়েছিলেন। এবার হোটেলের ব্যবসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। প্যারিসে প্রচুর অর্থ খরচ করে বিলাসবহুল হোটেল তৈরি করছে রোনালদোর সংস্থা।
পেস্তানা গ্রুপের সঙ্গে রোনালদোর হোটেল ব্যবসা রয়েছে। তিনি ২০১৬-তে প্রথম হোটেল খুলেছিলেন নিজের শহর মাদেইরাতে।
এরপর লিসবনে হোটেল খোলেন। ধীরে ধীরে মাদ্রিদ, নিউ ইয়র্ক এবং মারাক্কেশে হোটেল খুলেছেন তিনি। প্যারিস হতে চলেছে রোনালদোর সংস্থার ষষ্ঠ হোটেল।
রোনালদোর সঙ্গে পেস্তানা সংস্থার ৫০-৫০ পার্টনারশিপ রয়েছে। রোনালদোকে নিজেকে কিছুই সামলাতে হয় না। তার জন্য আলাদা সংস্থা রয়েছে।
তবে রোনালদোর প্রতিটি হোটেলেই তার ফুটবলজীবনের সঙ্গে জড়িত কিছু না কিছু থাকে। প্যারিসেও তা থাকবে বলে মনে করা হচ্ছে।
পরের বছর হোটেলটি উদ্বোধন হওয়ার কথা। চারতারা হোটেলে ২১০টি রুম থাকবে। এছাড়া রুফটপ, বার এবং সুইমিং পুল থাকবে।
প্যারিস শহরে পর্যটনের ব্যাপারে বিখ্যাত। ফলে প্রচুর মানুষ রোনালদোর হোটেলে ঢুঁ মারতে পারেন বলে মনে করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








