শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

‎লক্ষ্মীপুরের রায়পুরে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। 

শনিবার (৪ এপ্রিল) পৌর এলাকায় এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক থেকে হায়দারগঞ্জ সড়কের রায়পুর থানার মোড় হতে খেজুরতলা পর্যন্ত ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইটসহ আরসিসি সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি খেজুরতলা থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজও অন্তর্ভুক্ত রয়েছে।

‎‎প্রকল্পটি বাস্তবায়ন করছে দত্ত অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। এতে অর্থায়ন করছে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এডিবি, এএফডি এবং বাংলাদেশ সরকার।

‎উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন এবং রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

‎‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

রাকিব/রায়পুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন | The Daily Adin