শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নি‌য়ে গত ২৪ ঘন্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নি‌য়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁ‌ড়ি‌য়ে‌ছে ১৪ জ‌নে।

মৃত সা‌দিয়া (২) ব‌রিশা‌লের মুলাদী উপ‌জেলার কা‌জিরচর ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের রাজী‌বের মে‌য়ে এবং রা‌কিব (৯ মাস) বানারীপাড়া উপ‌জেলার চাখার ইউনিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের হা‌বিবুর রহমা‌নের ছে‌লে।

শুক্রবার (১০ এপ্রিল) সকা‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প‌রিচালক ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল ডা. মুশিউল মু‌নির জানান, এই দুই শিশু ৮ এ‌প্রিল দুপুরে হাম উপসর্গ নিয়ে হাসপাতা‌লে ভ‌র্তি হয় এবং শুক্রবার ভো‌রে দুজনারই মৃত্যু হয় একঘন্টার ব্যবধানে। সা‌দিয়ার মৃত্যু হয় পৌ‌নে চারটায় ও রা‌কি‌বের ভোর পৌ‌নে পাঁচটায় মারা যায়। এ নি‌য়ে হাসপাতা‌লে হাম উপস‌র্গে ৫ শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

প‌রিচালক আরো জা‌নান, হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নি‌য়ে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘন্টায় ৩১ জন ভর্তি হয়েছেন। একই সাথে গত ২৪ ঘন্টায় ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। এই পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৪১ জন হা‌ম উপসর্গ থাকা রোগী ভর্তি হয়েছেন।

অলি/বরিশাল/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.