বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

২ টি বন্দুক ও গুলিসহ বনদস্যু আটক, জিম্মি ২ জেলেকে উদ্ধার

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম

২ টি বন্দুক ও গুলিসহ বনদস্যু আটক,  জিম্মি ২ জেলেকে উদ্ধার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড" ও "অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন " শুরু হয়েছে। সুন্দরবন কে দস্যুমুক্ত করে বনজীবী ও পর্টযকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ দুটি অভিযানে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, র‍্যাব ও বনরক্ষীরা অংশ নিচ্ছেন।   

এ অপারেশনের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে। এসময় মুক্তিপণের দাবিতে দস্যুদের হাতে জিম্মি থাকা দুই জেলে কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

কোস্ট গার্ড (মংলা) পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে জানান, সুন্দরবনের দস্যু ও অপরাধ দমনে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে "অপারেশন ম্যানগ্রোভ শিল্ড" ও "অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন" নামে দু'টি অভিযান শুরু করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (১৭ এপ্রিল) সুন্দরবন সংলগ্ন  শ্যামনগর উপজেলার  হোগলডরা খাল সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ বনদস্যু দয়াল বাহিনীর  সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বাহিনীর অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও তরিকুল (৩৫) নামের এক বনদস্যু কে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা দুইটি একনলা বন্দুক ও নয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক বনদস্যু তরিকুলের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুন্দরবনের মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। এখানেও কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা জিম্মি জেলেদের ফেলে রেখে বনে পালিয়ে যায়। এসময় একটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে। 

প্রেস ব্রিফিং এ সুন্দরবনকে দস্যুমুক্ত করে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত ও সব ধরনের অপরাধ দমনে কোস্ট গার্ড তাদের এ অভিযান চালিয়ে যাবেন বলে ঘোষনা দেয়া হয়। 

আসাদুজ্জামান/শরণখোলা/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.