বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যশোরে বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

যশোরে বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার

যশোর শহরের বেজপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ও রহস্যঘেরা হত্যাকাণ্ডে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সকিনা বেগম (৬০) লাল চাঁদ খলিফার স্ত্রী। এ নির্মম ঘটনাকে ঘিরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, ক্ষোভ ও চরম চাঞ্চল্য।

ছেলে শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) প্রতিদিনের মতো দোকানে যান তিনি। তবে যাওয়ার আগে স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলে জানান, বাসায় কোনো রান্না হয়নি। এ সময় তিনি তার মায়ের খোঁজ করলে তার স্ত্রী বলেন, উনি ‘তালিমে’ গেছেন। 

রাতে বাসায় ফিরে মাকে না পেয়ে আবারও খোঁজ নিলে তখনও তার স্ত্রী জানান, সে এখনো বাড়ি ফেরেনি। এতে সন্দেহ হওয়ায় তিনি যশোর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন। পরে রাত প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে বাসার সামনে একটি বস্তার মধ্যে তাদের মা সকিনা বেগমের নিথর দেহ খুঁজে পান। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কী কারণে এমন নির্মম ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং খুব শিগগিরই প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।

ফা/য/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.