বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফরিদপুরে নতুন জেলা প্রশাসক হলেন উপসচিব মাজহারুল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

ফরিদপুরে নতুন জেলা প্রশাসক হলেন উপসচিব মাজহারুল

ফরিদপুরে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. মাজহারুল ইসলাম।

বুধবার (২২ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ফরিদপুরের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকেও একইভাবে প্রত্যাহার করা হয়েছে।

অপরদিকে মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. মাজহারুল ইসলামকে ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন দুটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেছেন।

ই/ফ/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.