যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে তাকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে শার্শা উপজেলার উলাশী খাল পুঃনখনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা ও সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।
শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে রওনা হয়ে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ।
এরআগে, সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









