৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাচড়া এলাকার হরিনার বিলে হাসপাতালের এ ফলক উন্মোচন করেন তিনি।
স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্যটা হচ্ছে—দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। জাতি যদি সুস্থ না থাকে তাহলে আমরা পিছিয়ে যাব এবং সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “সরকারকে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আমাদের জন্য পুরো বিষয়টি সহজ হবে। যাতে করে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যসেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারব।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২০১০ সালে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজে বর্তমানে ২৫০ শয্যা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









