বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বায়ুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

বায়ুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল নয়টা থেকে বুধবার (২৯ এপ্রিল) সকাল নয়টা পর্যন্ত ১১৪.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

এদিকে বঙ্গোপসাগরে বায়ুচাপ তারম্যের আধিক্যের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। থেমে থেমে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বইছে এবং ঘন আকাশে মেঘের গর্জন ও বিদ্যুৎ চমকাচ্ছে। এছাড়া কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ রয়েছে। সমুদ্র তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পটুয়াখালীসহ দেশের ১৬ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দুপুর ১টা পর্যন্ত এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত এবং পটুয়াখালীর পায়রাসহ দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাত হতে পারে। এছাড়া বাতাসের চাপ আরও বাড়তে পারে।

ই/ক/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.