সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

আপডেট: ০৪ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন

বরিশালে উদ্বোধন করা হয়েছে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা-২০২৬’।

সোমবার (৪ মে) সকালে নগরীর বগুড়া রোডস্থ খামারবাড়ি চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে উন্নত জাতের গাছের চারা বিতরণ করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে পারলে উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মোসাম্মত মরিয়ম; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিক ইকবাল খান; অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম; অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. মামুনুর রহমান; বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক এবং বিনা উপকেন্দ্র, বরিশালের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়েমা খাতুন।

মেলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের নতুন পদ্ধতি এবং কৃষকদের জন্য সহায়ক নানা উপকরণ প্রদর্শন করা হয়। কৃষক, উদ্যোক্তা ও দর্শনার্থীরা এসব স্টল ঘুরে প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আগ্রহী করে তুলবে এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

হানি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.