সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে ৯০ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ৬১, তৃণমূল ২৬

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:১৯ পিএম

আপডেট: ০৪ মে ২০২৬, ০৮:১৯ পিএম

পশ্চিমবঙ্গে ৯০ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ৬১, তৃণমূল ২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে। সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৯০টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজেপি ৬১টি, তৃণমূল কংগ্রেস ২৬টি, আম জনতা উন্নয়ন পার্টি ২টি এবং কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে। 

৬১টি আসনে জয়সহ বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ২০৪। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসন সংখ্যা ৮৩।
২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

সে হিসেবে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে। বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন, বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।

হানি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.