শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরগুনার আকাশে রহস্যময় আলো, কৌতুহল

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১০:১০ পিএম

আপডেট: ০৮ মে ২০২৬, ১০:১০ পিএম

বরগুনার আকাশে রহস্যময় আলো, কৌতুহল

বঙ্গোপসাগর তীরবর্তী জেলা বরগুনার আকাশে রহস্যময় আলো দেখা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে জেলার দক্ষিণ দিকের আকাশে হঠাৎ লালচে রঙের এক অদ্ভুত আলোর আভা দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণ ধরে আকাশে ভূতুরে মেঘের মতো লালচে আলো ভেসে থাকতে দেখা যায়। এ সময় গ্রামাঞ্চলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ এটিকে মিশাইল সদৃশ কিছু বলে ধারণা করেন, আবার অনেকে আতঙ্ক ও কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। তবে রহস্যময় এ আলোর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয় বাসিন্দা খাঁন সানিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই আলোর ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, “ভারত শক্তিশালী ব‍্যালিস্টিক মিসাইল বানিয়ে বঙ্গোপসাগরে টেস্ট করে আর আমরা সেটা দেখে হুতাশ করি! আসলেই বিষয়টি হতাশার।”

জেলা পর্যটক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আরিফ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “কিছুক্ষণ আগে বরগুনা শহরের ভুতমারা গ্রাম থেকে এই ছবিগুলি তুলেছি! কেউ কি বলতে পারেন এটা কিসের ছবি? গুগল ঘেটে যা বুঝলাম এটা মিসাইল সাদৃশ্য।”

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক মুঠোফোনে দৈনিক এদিনকে বলেন, “এই ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছি তবে আমি নিজে দেখিনি। কিন্তু মানুষ এতে আতঙ্কিত হয়েছে। আমার সামনে কয়েকজন সেবাগ্রহীতা আছেন, তারাও বিষয়টি দেখে আতঙ্কিত হয়েছেন। এ বিষয়ে বৈজ্ঞানিকেরা, আবহাওয়া অধিদপ্তর ভাল বলতে পারবে।”

জা/ব/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.