রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা আছে:  মাহাদী আমিন

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:১৩ পিএম

আপডেট: ১০ মে ২০২৬, ০৯:১৩ পিএম

বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা আছে:  মাহাদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে। যেখানে নতুন কোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য কোনো দুর্নীতি হবে না। অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। স্ট্রিম লাইন প্রসেসের মাধ্যমে ওয়ানস্টপ সলিউশন নিশ্চিত করতে চাই। বাংলাদেশে বিদেশী বিনিয়োগের মূল ভিত্তি হবে কিভাবে আমরা কর্মসংস্থান করবো তার ওপর।

রবিবার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলার  শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস ও ছুটি প্রদান বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এরআগে তিনি প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে যোগদান করেন। 

মাহাদী আমিন বলেন, “সরকার আড়াইহাজার কোটি টাকা নীতিগত সহায়তা দিয়েছে ইনটেনসেটিভের মাধ্যমে যাতে ফ্যাক্টরি মালিকরা পুরো সহযোগিতা পান। ঈদুল ফিতরের সময় আমরা যেমন আন্তরিকতা একাগ্রতার মাধ্যমে সবাই মিলে কাজ করে সফলতা পেয়েছিলাম তেমনি ঈদুল আজহাতে সফলতা পেতে চাই।”

তিনি আরো বলেন, “আমাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী প্রতিরাতে স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছেন। মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। এমনকি মালিকদের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানেও ছুটে গেছেন যাতে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার বুঝে পান।”

মাহাদী আমিন বলেন, “কর্মসংস্থান সৃষ্টি কর্মদক্ষতা বৃদ্ধিসহ নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি করাই বিএনপির রাজনীতি। আমরা গত ঈদুল ফিতরের সময়েও দেখেছি কিছু ষড়যন্ত্র হয়েছিল। প্রশাসনসহ সকলে ঐক্যবদ্ধ থাকায় সেটা ব্যর্থ হয়েছে। ইনশাআল্লাহ এবারও সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবে না।”

তিনি আরো বলেন, “আমরা বিনিয়োগবান্ধব বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা হয়রানির শিকার না হয়। নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতেও বর্তমান সরকার নানা পরিকল্পনা গ্রহণ করবে।”

জা/না/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.