সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রবিবার (১০ মে) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগান গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহসিন আহমদ (১৪) উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আহত তাহের আহমদ (১৫) একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সিলেটগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাহসিন আহমদের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী তাহের আহমদ গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তাহেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তামাবিল হাইওয়ে পুলিশের (ওসি) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









