রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় ‘হকার’ নিহত

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

আপডেট: ১৭ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় ‘হকার’ নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া রেলগেট এলাকায় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পেশায় হকার ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (১৭ মে) সকালে ঢাকা-টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, ট্রেন আসার সময় ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুত গতিতে ছুটে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

আড়িখোলা রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুমুল ইসলাম জানান, কিশোরগঞ্জগামী ট্রেনটি তুমলিয়া রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়।

এদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দীন বলেন, ‘‘নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তার নাম জব্বার হতে পারে। তিনি হকারি করতেন এবং তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর বা বাজিতপুর এলাকায় হতে পারে।’’

তিনি আরও জানান, মরদেহ শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

র/কা/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.