পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় ২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আগের তারিখ পরিবর্তন করে এক দিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হলো।
তবে ফাতেহা-ই-ইয়াজদাহমসহ চাঁদনির্ভর ধর্মীয় উৎসবের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে প্রয়োজন অনুযায়ী ছুটির তারিখ পরিবর্তন হতে পারে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









