দক্ষিণী চলচ্চিত্রের পরিচালক বিভি নন্দিনী রেড্ডির নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু।
ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নারীপ্রধান সিনেমার আয়ের দিক থেকে দীর্ঘদিন ধরে দ্বিতীয় অবস্থানে ছিল আনুশকা শেঠির ২০০৯ সালের সিনেমা ‘অরুন্ধতী’। সে সময় সিনেমাটি আয় করেছিল প্রায় ৭০ কোটি রুপি।
প্রায় ১৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিয়েছে সামান্থার নতুন সিনেমা। ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তির ১০ দিনের মধ্যেই ৭৮ কোটি রুপির বেশি আয় করেছে বলে জানা গেছে।
তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনো রয়েছে কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’র দখলে, যার আয় ছিল প্রায় ৮৩ কোটি রুপি। তবে ধারণা করা হচ্ছে, সামান্থার নতুন সিনেমাটি শিগগিরই সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতে নারীকেন্দ্রিক সিনেমার এই ধরনের বাণিজ্যিক সাফল্য এখন উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমায় সামান্থা ছাড়াও অভিনয় করেছেন গুলশান দেবিয়া, দিগন্ত মানচালে, চৈতন্য কৃষ্ণ ও শ্রীমুখি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









