কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদল পর্যটক সাগরে গোসল করতে নামলে প্রবল ঢেউ ও তীব্র স্রোতে ভেসে যান। এখনো দুজনের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে তল্লাশি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









