সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জেরে শুরু হওয়া এই বিতর্কে একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুই নায়িকা।
কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’’ তার এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।
অপুর বক্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’’
পোস্টে অপুকে ব্যঙ্গ করে পরীমনি আরও লেখেন, ‘‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’’
পরীমনির এই মন্তব্যের পর এবার পাল্টা জবাব দিয়েছেন অপু বিশ্বাস। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’’
নিজের ফেসবুক ব্যবহার নিয়েও কথা বলেন অপু। তিনি বলেন, ‘‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’’
দুই অভিনেত্রীর এসব পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








