দক্ষিণী সিনেমা থেকে বলিউড—সবখানেই এখন রাশমিকা মান্দানার জয়জয়কার। এবার বড়পর্দায় নয়, আন্তর্জাতিক সঞ্চালক হিসেবে বিশ্বমঞ্চ মাতাতে যাচ্ছেন এই ভারতীয় ‘ন্যাশনাল ক্রাশ’।
আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে।
এর আগে ২০২৪ সালে প্রথম ভারতীয় তারকা হিসেবে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন রাশমিকা। এবার দ্বিতীয়বারের মতো ফিরছেন তিনি।
এবারের আসরের অন্যতম বড় আকর্ষণ থাকছেন রাশমিকা মান্দানা এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত।
সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরে হানিমুন শেষে ইতোমধ্যেই কাজে ফিরেছেন তিনি।
রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









