বোন না হয়ে শালিটা হও ভাই না হয়ে শালা
ভাই বড় ধন রক্তের বাঁধন ভাবির জন্য কালা।
ভাই ভাই আর ভাইয়ে-বোনে পিরিতি ধুন্ধুমার
বৌয়ের ঠেলার ভয়ে পড়ে সবই আজ চুরমার।
বিয়ের আগে ভাই বড় ধন বোনটা চোখের মনি
পরের বাড়ির মেয়েটা আজ বাড়ির মধ্যে শনি।
সম্পর্ক সব ঠাঁই ঠাঁই ফাঁকা, কেন করো ভাবি?
তোমার ভাবি সে বাড়িতে তেমন করে দাবি?
বল দেখি, কেমন হবে, এখন যদি ধরি?
বোধোদয়টা খুব জরুরি সেই কামনা করি।
সুসম্পর্কের শালা-শালি তারাও থাকুক ভাল
বাড়ির ভেতর ভাই-বোনেরা তারাও দেখুক আলো।
সব বাড়িতে ভাবিরা হোক বেশ মধুরও বন্ধন
বাবা-মা আর শ্বশুর-ভাসুর হোক সোহাগও চন্দন।
একই আত্মায় সবাই মিলি কেউ কারো নয় পর
মিলেমিশে থাকি সবাই আলো করে ঘর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









