হাসপাতালে ভর্তি হয়েছি। ঝকঝকে তকতকে হাসপাতাল। আরাম পাচ্ছি। আমার গলব্লাডার অপসারণ করা হবে। নার্স এসেছেন। রক্ত নেবেন। অপারেশনের আগে রুটিন ব্লাড টেস্ট।
নার্সের দিকে তাকিয়ে কাতর গলায় বললাম, “সূঁচে বড্ড ভয় পাই। রক্ত সাবধানে নেবেন। ব্যথা দেবেন না।”
নার্সকে পছন্দ হয়েছে। হাসিখুশি মেয়ে। মিষ্টি হাসি দিয়ে বললেন, “বাটারফ্লাই দিয়ে নেব। লাগবে না।”
নার্স আমার কনুইয়ের ওপর বাঁধন দিয়েছেন। নার্সের হাতে বাটারফ্লাইসমেত উন্মুক্ত সূঁচ। আমি চোখ বন্ধ করে ফেলেছি। আমার চারপাশ স্থির হয়ে আছে।
নিডল আমার শরীর স্পর্শ করার আগেই আচমকা চিৎকার দিয়ে উঠেছি। অসময়ে ভয়াবহ চিৎকারে নার্স হকচকিয়ে গেছেন। তিনি অমনি কেঁপে উঠেছেন।
হতভম্ব চোখে নার্স নিজের পায়ের দিকে তাকালেন। বাটারফ্লাইসমেত খোলা নিডল তার পায়ের জুতোতে খাড়া হয়ে গেঁথে আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









