ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ডেঙ্গু নিয়ে ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী একজন নারী এবং তার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন নয় হাজার ৪৪০ জন।
মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৩৪ জনের মধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ১৫ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









