ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হবে বলে শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
তিনি লেখেন, “আমরা শান্তি চুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে আরও কাছাকাছি।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, ‘‘পাকিস্তান শান্তি চুক্তির ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এরপর কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’’
তিনি লেখেন, “আলোচনা চলাকালে তাদের অব্যাহত প্রতিশ্রুতির জন্য আমরা যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানাতে চাই এবং এই অঞ্চলে আমাদের ভাইদের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আত্মবিশ্বাসী যে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









