মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে মারা গেছেন। তার কার্যালয় জানিয়েছে, ‘স্বল্প সময়ের হঠাৎ অসুস্থতার’ পর শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় তিনি মারা যান।
সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত এই রিপাবলিকান সিনেটর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার পক্ষে তিনি ছিলেন অন্যতম জোরালো কণ্ঠস্বর।
লিন্ডসে গ্রাহামের মৃত্যুর খবর নিশ্চিত করে তার কার্যালয় এক বিবৃতিতে জানায়, পরিবারের সদস্যরা এ কঠিন সময়ে সবার কাছে দোয়া চেয়েছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে শোক প্রকাশ করে গ্রাহামকে ‘একজন মহান ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তিনি সবসময় দেশের জন্য কাজ করে গেছেন। তার অভাব গভীরভাবে অনুভূত হবে।’
ইসরাইলেরও ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন গ্রাহাম। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল তার অন্যতম সেরা বন্ধুকে হারিয়েছে। আর আমি হারালাম একজন প্রিয় বন্ধুকে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা যে পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সে বিষয়টি গ্রাহাম গভীরভাবে উপলব্ধি করতেন।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









