অধিকৃত পশ্চিম তীরের তাল গ্রামে গোলাগুলিতে এক ইসরায়েলি নিহত হওয়ার পর কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৪ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
নেতানিয়াহু বলেন, ‘সন্ত্রাসী এবং তাদের পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব।’
তিনি আরও বলেন, ‘জুডিয়া ও সামারিয়ায় (ইসরায়েলের ব্যবহৃত নাম, যা আন্তর্জাতিকভাবে পশ্চিম তীর নামে পরিচিত) সন্ত্রাসবাদকে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।’
এদিকে ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ঘটনার পর ইসরায়েলি বাহিনী ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ ঘটনার পর পশ্চিম তীরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত ইসরায়েলি বাহিনী মোতায়েন করা হয়েছে।
সূত্র : আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









