রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নাইজেরিয়ার খনিতে বিষক্রিয়ায় ৩৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

নাইজেরিয়ার খনিতে বিষক্রিয়ায় ৩৭ জনের মৃত্যু

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি সিসা খনিতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় অন্তত ৩৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রয়ারি) সকালে প্লেটো রাজ্যের ওয়াস অঞ্চলের কাম্পানি সম্প্রদায়ের একটি খনিতে এই প্রাণঘাতী ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্স পুলিশের একটি সূত্র এবং তাদের হাতে আসা নিরাপত্তা প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় আরো ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরকারি কর্মকর্তারা ওই স্থানটিকে একটি অব্যবহৃত সিসা খনি হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে জমে থাকা খনিজ পদার্থ থেকে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছিল।

প্লেটো রাজ্য সরকার সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও বলেছে যে, অনেক লোক মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং অন্যরা নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে নিরাপত্তা বাহিনী ওই এলাকাটি ঘিরে রেখেছে যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে।

নাইজেরিয়ার খনিজ সম্পদ মন্ত্রী ডেলে আলাকে জানিয়েছেন, স্থানীয় গ্রামবাসীরা নির্গত গ্যাসের বিষাক্ততা সম্পর্কে না জেনেই খনিজ সংগ্রহের জন্য সুড়ঙ্গে প্রবেশ করেছিলেন এবং গ্যাসের প্রভাবে শ্বাসরোধ হয়ে মারা যান।

তিনি একটি পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থলের আশেপাশের সব খনি কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

নাইজেরিয়ায় অবৈধ খনন একটি বড় উদ্বেগের কারণ। এই ধরনের কার্যক্রমে সরকারের কোনো তদারকি ও ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা থাকে না।

সূত্র: আল-জাজিরা 

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.