বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

২০ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

২০ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা

বিশ্বের অধিকাংশ দেশে ইতোমধ্যে রমজান মাস শুরু হলেও ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড ও ফিজিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়ে রোজা শুরুর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ।

ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। ফলে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে রমজান শুরু হবে।

তাদের ভাষ্য মতে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী ওইদিন সন্ধ্যায় দুই দেশের আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা ছিল না। যেহেতু স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়, তাই শাবান মাস পূর্ণ করেই রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.