সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আবু কালব গ্রামের এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানান। খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি বলেন, ‘‘নিহত শিশুরা ফুটবল খেলছিল।’’
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, ‘‘আমরা ১৫ জনকে হারিয়েছি। নিহত শিশুদের দুজনের বাবা যুদ্ধের শুরুতেই মারা গিয়েছিলেন। নিহতদের মধ্যে আমার নিজের নয়জন আত্মীয়ও রয়েছেন।’
রবিবারের ওই দ্বিতীয় দফার ড্রোন হামলায় আরও কয়েকজন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।
স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কোরদোফান অবজারভেটরি এ তথ্য জানিয়েছে। সংস্থাটি নিহতের সংখ্যাও নিশ্চিত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








