প্রাণনাশের হুমকির অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জিডি করার পর সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত, এনসিপির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, এনসিপির ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক নূর আমিন খান, জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সিফাত মিম এবং নারীশক্তির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব রেহানা আক্তার।
এছাড়া তেজগাঁও থানা ও শিল্পাঞ্চল থানা এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








